Web Analytics

ইসরাইলের উদ্দেশ্যে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী বিমানগুলো আর বেলজিয়ামের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। স্থানীয় দৈনিক লে সোয়ার জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোটের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ইসরাইলে সামরিক সরঞ্জাম পরিবহনকারী বিমানের সব তথ্য আগেই বেলজিয়াম কর্তৃপক্ষকে জানাতে হবে।

সংবাদে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ইসরাইলের অস্ত্র ও সামরিক পণ্য পরিবহন রোধ করা। পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে কাস্টমস কর্তৃপক্ষ এবং ফেডারেল পাবলিক সার্ভিস মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট (এসপিএফ ট্রান্সপোর্ট)। বেলজিয়ামে অস্ত্র রপ্তানির লাইসেন্স আঞ্চলিক সরকারের অধীনে থাকলেও পরিবহন ও ট্রানজিট কার্যক্রম ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে। ফলে এই ফেডারেল নিষেধাজ্ঞা আঞ্চলিক রপ্তানি লাইসেন্সের ব্যবহার কার্যকরভাবে সীমিত করবে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।