Web Analytics

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় রোববার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির সুপারভাইজার নিহত হন। সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালগামী নাহিদ সুপার পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে ওভারটেক করার সময় মাঝখানে একটি মাহিন্দ্র চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে থাকা সুপারভাইজারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।