Web Analytics

ফ্রান্সের বিখ্যাত বিশ্ব সাহিত্য অভিধান ‘দিকসিওনের মোঁদিয়াল দে লিতেরাত্যুর’-এ স্থান পেয়েছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লারুস প্রকাশনা প্রতিষ্ঠানের এই তথ্যভাণ্ডারে নজরুলকে বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৮৯৯ সালে চুরুলিয়ায় জন্ম ও ১৯৭৭ সালে ঢাকায় মৃত্যুবরণ করা নজরুল ছিলেন “বিদ্রোহী কবি”, যার সাহিত্য দেশপ্রেম, সামাজিক চেতনা ও মানবিক অনুপ্রেরণায় সমৃদ্ধ। তার উল্লেখযোগ্য রচনার উদাহরণ হিসেবে ‘অগ্নিবীণা’ (১৯২২) ও ‘ভাঙার গান’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্যারিসের কাজী নজরুল ইসলাম সেন্টারের উপদেষ্টা ও গবেষক খোরশেদ আলম পাটোয়ারী বলেন, ইউরোপের স্বীকৃত সাহিত্যভিত্তিক জ্ঞানকোষে নজরুলের অন্তর্ভুক্তি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বৈশ্বিক পরিচিতির একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। সেন্টারের সভাপতি কবি সোহেল আহমদ জানান, নজরুলের সাহিত্য অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং ফরাসি সমাজে তাকে আরও পরিচিত করতে তারা কাজ করে যাচ্ছেন।

লারুস প্রকাশিত এই অভিধান বিশ্বজুড়ে সাহিত্য, লেখক ও সাহিত্যধারার বিস্তৃত তথ্য উপস্থাপনের জন্য পরিচিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।