Web Analytics

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। সোমবার, ৩১ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত ‘জ্বালানি ও জীবনের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর মতে, জ্বালানি খাতে সরকারের বর্তমান কর্মকাণ্ডে নির্দিষ্ট রূপরেখার বদলে পপুলিজমের ছাপ দেখা যাচ্ছে।

মান্না বলেন, গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম ও অব্যবস্থাপনা মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করেছে। দুই বছরেও সংকট সমাধান সম্ভব হবে না—সরকারের এমন বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দীর্ঘ বিদ্যুৎ সংকট চললে অর্থনীতি, গার্মেন্টস ও অন্য শিল্প কীভাবে টিকবে। তিনি জানান, ঢাকা মহানগরের গার্মেন্টস মালিকরা সোলার বিদ্যুৎ উৎপাদনের অনুমতি চেয়েছেন এবং তাদের দাবি অনুযায়ী ১ হাজার ৭০০ মেগাওয়াট উৎপাদন সম্ভব।

জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে মান্না বলেন, বড় শহরগুলোতে সোলার প্যানেল স্থাপন করা গেলে প্রায় ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যেখানে বর্তমান ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট। ছয়টি এলএনজি কার্গো আসার কথা থাকলেও একটিও না আসার অভিযোগ তদন্তের দাবি জানান তিনি। সংকটের কারণ ও উন্নয়নের সময়সীমা জনগণকে জানাতে সরকারের প্রতি আহ্বানও জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।