Web Analytics

ইরান আবার ভূগর্ভস্থ কয়েকটি স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তেহরান বিদ্যমান যন্ত্রাংশ ব্যবহার করে যুদ্ধের আগের তুলনায় সীমিত পরিসরে এই উৎপাদন চালাচ্ছে। নতুন মার্কিন হামলা এড়াতে আরও ভূগর্ভস্থ উৎপাদনকেন্দ্রও নির্মাণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌ-শিল্পভিত্তির ৯০ শতাংশ পর্যন্ত ধ্বংস করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ইরানের হাতে এখনো হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা সক্ষমতায় নতুন উন্নয়নের ইঙ্গিত দিয়ে বলেছে, শিগগিরই মানুষ ‘এই হিমশৈলের চূড়ার একটি অংশ’ দেখতে পাবে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ষষ্ঠ মাসে গড়িয়েছে। হরমুজ প্রণালি নিয়ে বিরোধ এবং বিশ্ব তেল সরবরাহে এর প্রভাবের কারণে জ্বালানি সংকট তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত শেষ হতে পারে। তবে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।