Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার ব্যবস্থা কার্যত শ্রমবাজারকে একটি সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ব্যবস্থার নিন্দা জানান। তিনি বলেন, এতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এবং রেমিট্যান্স যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরওয়ার বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে থাকা কর্মীরা পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের স্বার্থরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে শ্রমশক্তি পাঠানোর কয়েকটি এজেন্সিকে সিন্ডিকেটের আওতায় আনা হয়েছে, যা বায়রার সাধারণ সদস্যদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি করেছে।

জামায়াতের আশঙ্কা, এ ব্যবস্থায় একজন কর্মীর মালয়েশিয়া যেতে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। পরওয়ার বলেন, দেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে; তাই অভিজ্ঞ ও যোগ্য এজেন্সিগুলোর জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করা দরকার। তিনি প্রতারণা, শোষণ, অতিরিক্ত ব্যয় ও সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে কার্যকর সরকারি পদক্ষেপের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।