Web Analytics

বাংলাদেশি প্রকৌশলী ও বুয়েটের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী তারেক সরোয়ার ২০২৩ সালে টেসলায় ইন্টার্নশিপের সময় নতুন রোডস্টারের আন্ডারবডি প্রকৌশলকাজে যুক্ত ছিলেন। তাঁর দায়িত্বের মধ্যে ছিল তীব্র আবহাওয়ায় যন্ত্রাংশটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা মূল্যায়ন ও বিশ্লেষণ করা। তিন বছর পর গাড়িটির পূর্ণাঙ্গ রূপ দেখে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রচলিত পদ্ধতিতে একাধিক ধাতব পাত ও যন্ত্রাংশ জোড়া দিয়ে আন্ডারবডি তৈরি করা হয়। টেসলা পুরো আন্ডারবডিকে একটি মাত্র যন্ত্রাংশ হিসেবে তৈরির লক্ষ্য নেয়। তারেকের বর্ণনা অনুযায়ী, এ জন্য প্রতিষ্ঠানটি বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম অ্যালয় তৈরি করে এবং বড় কাঠামোটি একবারে ঢালাইয়ের প্রক্রিয়া আয়ত্তে আনে। তিনি প্রতি পাঁচ সেকেন্ডে একটি যন্ত্রাংশ উৎপাদনের সক্ষমতার কথাও উল্লেখ করেন।

তারেকের বিশ্লেষণে তাপমাত্রার পরিবর্তন, পরিবেশগত প্রভাব ও দীর্ঘদিন ব্যবহারের ফলে উপাদানের বৈশিষ্ট্য, স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতায় সম্ভাব্য পরিবর্তন বিবেচনা করা হয়। তাঁর কাজের ফল পরবর্তী সময়ে যন্ত্রাংশটির চূড়ান্ত নকশায় ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। উপযুক্ত উপাদান নির্বাচন এবং নির্ধারিত মান বজায় রেখে ধারাবাহিক উৎপাদন নিশ্চিত করাও প্রকল্পটির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।