Web Analytics

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু গ্যাস ও বিদ্যুতের সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। শুক্রবার বাদ জুম্মা নাটোরের নলডাঙ্গা উপজেলায় তাঁর বাবা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, কুইক রেন্টালের নামে লুটপাট করে আওয়ামী লীগ দেশ ধ্বংস করে যাওয়ায় বিএনপি ক্ষমতায় আসার পর মানুষকে গ্যাস ও বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবও পরিস্থিতিকে জটিল করেছে। তিনি শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের ব্যাংক খালি করে দেশ থেকে চলে যাওয়ার অভিযোগ করেন।

তিনি দাবি করেন, ভারতের বিভিন্ন কোম্পানির মাধ্যমে কুইক রেন্টাল বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ খাত ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের অর্থ লুটের সুযোগ তৈরি হয়েছে। কৃষি মৌসুমের আগেই বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সার সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারের নিয়োগ দেওয়া ডিলারদের বদলে দ্রুত নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।