Web Analytics

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজন হলে বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ; তাই তাদের সুরক্ষা, কল্যাণ ও যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, দশম ওয়েজ বোর্ডের দাবি ও নবম বোর্ড বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে। এ উদ্যোগ আরও জোরদার করা হবে।

সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণে সংগঠনগুলোকে সমন্বিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য নয় বলেও তিনি উল্লেখ করেন। ডিইউজে নেতারা ওয়েজ বোর্ড বাস্তবায়ন, অবিলম্বে দশম ওয়েজ বোর্ড ঘোষণা এবং ভুয়া সাংবাদিক পরিচয়দানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাংবাদিকদের দাবি লিখিতভাবে দিতে বলেন প্রতিমন্ত্রী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।