Web Analytics

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন তিনজনের মৃত্যু ও ২৫১ জন আক্রান্ত হয়েছিলেন। চলতি জুলাই মাসের প্রথম নয় দিনে মোট ১,৬৪৩ জন আক্রান্ত এবং ছয়জনের মৃত্যু হয়েছে। গত জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২,৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বরিশালে ৪৮ জন, চট্টগ্রামে ৩৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ জন, খুলনায় ২২ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহীতে ৭ জন এবং সিলেটে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত মোট ৭,৭৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৪ জনের মৃত্যু হয়েছে। গত বছর দেশে মোট ১,০২,৮৬১ জন আক্রান্ত ও ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।