Web Analytics

জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাসমান ড্রাম সেতু ভেঙে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার (২১ মার্চ ২০২৬) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ঈদের ছুটিতে বেড়াতে আসা মানুষের ভিড়ে সেতুটি ভেঙে পড়ে। এতে শতাধিক মানুষ নদীতে পড়ে যায়। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু তা মেরামত বা পুনর্নির্মাণ করা হয়নি। ঈদ উপলক্ষে মানুষের ব্যাপক সমাগম দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। নিহতরা ডাকাতিয়া পাড়া, কালুরচর ও বেলতলি রেলগেট এলাকার বাসিন্দা।

রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয় এবং পরদিন সকালে পুনরায় শুরু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ ও ক্ষতিপূরণের আশ্বাস দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।