Web Analytics

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) পূর্বানুমোদন ছাড়া কোনো বাণিজ্যিক ব্যাংক সাপ্লিমেন্ট জাতীয় পণ্যের জন্য এলসি খুলতে পারবে না। সম্প্রতি জারি করা সরকারি প্রজ্ঞাপনের পর বুধবার বাংলাদেশ ব্যাংক থেকেও এ বিষয়ে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী ডায়েটারি, হারবাল, নিউট্রিশনাল, মেডিকেল বা থেরাপিউটিক সাপ্লিমেন্টসহ সম্পূরক পথ্যজাতীয় পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে ঔষধ প্রশাসনের নিবন্ধন বা পূর্বানুমোদন বাধ্যতামূলক। কিছু আমদানিকারক অনুমোদন ছাড়াই পণ্য আমদানি করায় কাস্টমস কর্তৃপক্ষ খালাস বন্ধ রাখে এবং বিষয়টি আদালতে গড়ায়। পরে আপিল বিভাগ আইন অনুযায়ী শর্তসাপেক্ষে খালাসের নির্দেশ দেয়।

জনস্বার্থ রক্ষা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে ডিজিডিএ জানিয়েছে, নিবন্ধন সনদ বা অনুমোদন ছাড়া কোনো সাপ্লিমেন্ট পণ্যের জন্য এলসি বা টিটি খোলা যাবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।