Web Analytics

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে অটোরিকশাচালক হত্যার দুটি ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১২ আগস্ট নাঙ্গলকোট থানার আটিয়াবাড়ি এলাকা থেকে অটোরিকশাচালক মো. মেহেদীর (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মেহেদীকে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে। মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

পরে ২৪ আগস্ট নিখোঁজ হওয়া অটোরিকশাচালক মো. আরমান হোসেনের (১৫) মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ একটি কাটা অটোরিকশা উদ্ধার করে। এ ঘটনায় মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মানিকের তথ্যের ভিত্তিতে মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের লাশ উদ্ধার হয়। পুলিশ বলেছে, দুই হত্যার উদ্দেশ্যই ছিল অটোরিকশা ছিনতাই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।