Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশের সব জেলা প্রশাসককে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে নজরদারি জোরদারের জন্য নয়টি নির্দেশনা দিয়েছেন। রোববার অনলাইনে অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও সব জেলা প্রশাসক যুক্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে প্রতিদিন ডিপোর মজুত যাচাই, ডিপো থেকে পেট্রোল পাম্পে সরবরাহ নিশ্চিত করা, সব ধরনের গ্রাহকের বিতরণ তদারকি, পাম্প বন্ধের কারণ অনুসন্ধান, অবৈধ মজুত ও পাচার রোধ, ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত দামে বিক্রি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া। জেলা পর্যায়ে নজরদারি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবসায়িক স্থাপনায় আলোকসজ্জা না করা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার বেশি রাখা এবং দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখার আহ্বান জানান। তিনি বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।