Web Analytics

যশোরের চৌগাছা উপজেলায় বুধবার বিকেলে জামায়াতে ইসলামী নারীদের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে চৌগাছা ও ঝিকরগাছায় নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করে উপজেলা জামায়াতের নারী শাখা। চৌগাছা কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রায় দশ হাজার নারী নেতাকর্মী অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনা খাতুন এবং প্রধান অতিথি ছিলেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

বক্তারা অভিযোগ করেন, ভোট প্রার্থনার সময় জামায়াতের নারী কর্মীদের হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। মুক্তারপুর, নওদাপাড়া ও মাঠচাকলা এলাকায় নারী কর্মীদের ওপর হামলা, মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়া এবং পরে মুচলেকা নিয়ে ফেরত দেওয়ার ঘটনাও তারা উল্লেখ করেন। বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করে সতর্ক করেন যে, এ ধরনের ঘটনা চলতে থাকলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

এছাড়া চৌগাছা-ঝিকরগাছা সড়কে বিএনপি কর্মীদের দ্বারা কয়েকটি গাড়ি আটকে দেওয়ার অভিযোগও তোলা হয়, যা পরে প্রশাসনের হস্তক্ষেপে মুক্ত করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।