Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে। ২০২৬ সালের ২৭ এপ্রিল যশোরের শার্শার ঐতিহাসিক উলাশী–যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, উলাশী খালে পানি এলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশনেত্রী খালেদা জিয়া নারীদের জন্য শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিলেন।

তারেক রহমান জানান, সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করবে এবং যারা ভালো ফলাফল করবে তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে, যাতে তারা উচ্চতর শিক্ষায় অগ্রসর হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।