Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেবল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমেই পুতিনকে থামানো সম্ভব। জেলেনস্কি স্পষ্ট করে জানান, ইউক্রেন পরাজয়ের পথে নয়; বরং যুদ্ধের শেষ হবে ইউক্রেনের জয় দিয়েই।

তিনি বলেন, যুদ্ধবিরতির নামে রাশিয়ার শর্ত মেনে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে দেওয়া মানে হবে এমন ভূখণ্ড ত্যাগ করা, যা রাশিয়া বিপুল সেনা হারিয়েও দখল করতে পারেনি। তার মতে, রাশিয়া বিশ্বের ওপর ভিন্ন এক জীবনধারা চাপিয়ে দিতে চায় এবং মানুষের নিজস্ব পছন্দের জীবন বদলে দিতে চায়। এখন প্রশ্ন হলো, পুতিন কত দূর এগোবেন এবং তাকে কীভাবে থামানো হবে।

জেলেনস্কি আরও বলেন, ভূখণ্ড ছেড়ে দিয়ে নয়, বরং কঠোর সামরিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমেই রাশিয়াকে থামানো সম্ভব এবং যুদ্ধবিরতির নামে কোনো কৌশলগত ছাড় দিতে তিনি রাজি নন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।