Web Analytics

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক আইনকে ক্ষমতাধর বৈশ্বিক অভিজাতদের স্বার্থ রক্ষার হাতিয়ার বলে তীব্র সমালোচনা করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে তিনি বলেন, হেগভিত্তিক আইসিসি এমন আইন ও বিধিবিধান কার্যকর করতে চাইছে, যেগুলো যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় না।

রুবিওর দাবি, ক্যারিবীয় অঞ্চলে নৌযানে হামলা থেকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করা পর্যন্ত ট্রাম্প প্রশাসনের প্রায় সব গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ব্যবহার করা হয়েছে। তিনি আইসিসিকে জবাবদিহিহীন আদালত আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যেসব আইনে সম্মতি দেয়নি, সেগুলোর ভিত্তিতে আদালতটির মার্কিন নাগরিকদের তদন্ত, বিচার, হয়রানি ও কারাগারে পাঠানোর ক্ষমতা রয়েছে।

যুক্তরাষ্ট্র প্রায় এক মাস আগে আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এবং আদালতটির কার্যক্রম অকার্যকর করার কথাও জানায়। গাজায় কথিত অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ওয়াশিংটন আদালতটির ওপর ক্ষুব্ধ। রুবিও ২০২৮ সালের নির্বাচনের প্রস্তুতিতে প্রশাসন ছাড়ার পরিকল্পনার খবর আগেই নাকচ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।