ইরান আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তাসংক্রান্ত বাধ্যবাধকতা থেকে সরে আসেনি বা তা স্থগিত করেনি বলে জানিয়েছেন জাতিসংঘে দেশটির উপপ্রতিনিধি গোলামহোসেইন দারজি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার কারণে এসব বাধ্যবাধকতা বাস্তবায়নের নিরাপত্তা পরিস্থিতি বদলে গেছে বলে তিনি মন্তব্য করেন।
দারজি বলেন, সামরিক হামলার শিকার হলেও ইরান তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলেছে। পরমাণু নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব পালনের ক্ষেত্রেও দেশটি সরে আসেনি বলে তিনি জানান।
তার ভাষ্য অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএ পরিদর্শকেরা ইরান ছেড়ে গেছেন। আইএইএও তাদের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে তিনি জানান। পরিদর্শকদের ইরানে ফিরিয়ে আনার দাবি জানালে তাদের নিরাপত্তা নিয়ে আইএইএর উদ্বেগ বিবেচনায় নিতে হবে এবং তা উপেক্ষা করা যাবে না বলেও দারজি মন্তব্য করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।