Web Analytics

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে স্থানীয় সাংবাদিকরা কেন্দ্র সচিবের কাছে প্রবেশের অনুমতি চান। কিন্তু সচিব জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা চলাকালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

যদিও শিক্ষা মন্ত্রণালয় শর্তসাপেক্ষে সাংবাদিকদের পরিদর্শনের অনুমতি দেয়, স্থানীয় প্রশাসনের এই কঠোর নিষেধাজ্ঞায় সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকজন সিনিয়র সাংবাদিক বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল গনি তপাদার বলেন, সাংবাদিকরা কেন্দ্রে গেলে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সহায়ক হতো।

কেন্দ্র সচিব আতাউল করিম মুজাহিদ জানান, উপজেলা নির্বাহী অফিসার ফোনে নির্দেশ দিয়েছেন যাতে কোনো সাংবাদিক কেন্দ্রে প্রবেশ না করেন। ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, নির্দেশটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দিয়েছেন, তিনি শুধু তা বাস্তবায়ন করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।