Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়ের’ পথে দেশটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইরানের প্রতিরোধকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন এবং বলেন, যারা জাতির জীবন ও মাতৃভূমির ধ্বংস চেয়েছিল, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা ও জনগণের ঐতিহাসিক প্রতিরোধ ইরানকে বিজয়ের দিকে এগিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ইরান তার অবস্থানে অটল থাকবে এবং কোনো চাপের মুখেও পিছিয়ে যাবে না। গালিবাফের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরানি নেতৃত্ব বারবার প্রতিরোধ অব্যাহত রাখার বার্তা দিচ্ছে।

এই বক্তব্য ইঙ্গিত দেয় যে তেহরান বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও তার অবস্থান বজায় রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।