Web Analytics

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. নাজমুল ইসলাম তালুকদার সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে বাংলাদেশ লেবার পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তিনি পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব, যুগ্ম মহাসচিব, দফতর সম্পাদকসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইরান বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার মানে না, তারাই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে। ডা. ইরান বলেন, লেবার পার্টিকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

যোগদান শেষে নাজমুল ইসলাম তালুকদার দলের আদর্শ ও কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।