Web Analytics

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকালে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সাতাইশ, বাগানবাড়ি ও খাঁপাড়া ১০তলা এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা বাসস্ট্যান্ড ও এশিয়া পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং সাতাইশ এলাকায় গাজীপুরা-গুটিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে তুসুকা, মাসকো, মন্ডল গার্মেন্টস, চায়না, ভিয়েলাটেক্স ও সিজন ড্রেসেস কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মাঠে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।