Web Analytics

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বাবা এ কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেছেন। শনিবার সকালে মামলার তথ্য জানা যায়। এ ঘটনায় তাহসিফের বন্ধুস্থানীয় ছোটভাই ও ব্যবসায়িক অংশীদার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

২৭ অক্টোবর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানের তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, তখন তার পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল।

পুলিশ জানায়, তাহসিফের হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়; ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তার বাবা বলেন, ২৭ অক্টোবর সারা দিন পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দীপের সঙ্গে তাহসিফকে হাত মেলাতে এবং পরে আলাদা মোটরসাইকেলে বাসা থেকে বের হতে দেখা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।