Web Analytics

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করতে সরকার দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলার নতুন সময়সূচি নির্ধারণ করেছে। বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা এ নির্দেশনা জারি করে। নতুন নিয়মে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন নির্দেশনায় আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও বিদ্যুতের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে জরুরি প্রয়োজন বিবেচনায় খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানকে সময়সীমার এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।