Web Analytics

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও তাঁর পরিবারের সদস্য এবং সব ধর্মের মানুষের নিজ নিজ উৎসব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে। শুক্রবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের পৈতকাটি দুর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তা, পূজা উদ্‌যাপনের প্রস্তুতি ও ভক্তদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন। তিনি নগদ অর্থ ও চালও বিতরণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের প্রস্তুতি নিশ্চিত করতে সব এমপিকে আগাম যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে অপু ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভেদ বা উসকানির সুযোগ না দেওয়ার আহ্বান জানান। সামাজিক মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা ঠেকাতে সতর্ক থাকতে বলেন তিনি। পরে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করে তিনি পরিচ্ছন্নতা, পানি জমতে না দেওয়া ও মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।