Web Analytics

চাকরির প্রলোভনে রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির একজন রাজন হোসেনকে উদ্ধার করেছে মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার, ২১ আগস্ট মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাকে উদ্ধার করে দেশে ফেরার বিমানে তোলা হয়। তিনি আগামীকাল রোববার বাংলাদেশে ফিরবেন বলে দূতাবাস নিশ্চিত করেছে।

মস্কোয় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার-পরবর্তী পুরো প্রক্রিয়াটি দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে বলে তিনি সাংবাদিকদের বলেন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে রাজন বাংলাদেশে পৌঁছাবেন। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। এর আগে ১ জুন ৩০ যুবককে উচ্চ বেতন ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।