Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দারুণ কাজ করছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আগামী দুই দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে। তিনি বলেন, আলোচনা চলছে, তবে কিছুটা ধীরগতিতে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় আধ ঘণ্টা পর ট্রাম্প আবারও সংবাদমাধ্যমটির প্রতিনিধিকে ফোন করে জানান, আগামী দুই দিনের মধ্যে কিছু ঘটতে পারে এবং যুক্তরাষ্ট্র আলোচনায় ফেরার দিকেই বেশি আগ্রহী। তিনি বলেন, এর সম্ভাবনা বেশি কারণ পাকিস্তানের সেনাপ্রধান দারুণ কাজ করছেন। এর আগে ট্রাম্প আসিম মুনিরকে ‘প্রিয়’ বলে উল্লেখ করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে পাকিস্তানকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে, যা আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা বাড়াতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।