Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সৃজনশীল প্রস্তাব ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় একটি জাতি গঠনের মন্ত্রণালয়, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলে।

মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় অপ্রয়োজনীয় জটিলতা দূর করতে হবে এবং কোর্স ও কারিকুলামকে সময়োপযোগী ও উৎপাদনশীল করতে সংশ্লিষ্টদের উন্নয়নমূলক প্রস্তাব দিতে হবে। তিনি জানান, ২০২৭ সালের লক্ষ্য পূরণের জন্য চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে এবং আগামী সপ্তাহেই এ প্রক্রিয়া শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রস্তুত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাবের আহ্বান জানান। সভায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।