Web Analytics

স্পেনের দ্বিতীয় বিভাগের আরাগোনেস ডার্বিতে রিয়াল জারাগোজা ও হুয়েস্কার ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনায় আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত রোববারের ম্যাচের শেষ মুহূর্তে হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে আন্দ্রাদা তাকে ধাক্কা দেন এবং দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু মাঠ ছাড়ার আগে তিনি ফিরে গিয়ে পুলিদোকে ঘুষি মারেন, ফলে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এই ঘটনায় হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজও পাল্টা আঘাত করেন এবং তাকেও লাল কার্ড দেখানো হয়। জারাগোজার দানি তাসেন্দেও একই পরিণতির শিকার হন। ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জেতে হুয়েস্কা, যা রেলিগেশন এড়ানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ছিল।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন ঘটনাটিকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করে এক ম্যাচের সঙ্গে অতিরিক্ত ১২ ম্যাচ নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা দেয়। আন্দ্রাদা পরে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন আচরণ না করার প্রতিশ্রুতি দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।