Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের তিনি জানান, আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের ফাঁকে তাদের সঙ্গে বৈঠক হতে পারে।

ট্রাম্প বলেন, সম্ভাব্য বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে এবং ইরানের যুদ্ধ বন্ধের প্রশ্নটিও থাকবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামানোর চেষ্টা ভালোভাবেই এগোচ্ছে, কারণ দেশটিকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হচ্ছে।

ট্রাম্প জানান, ইরানের স্থলপথের সরবরাহব্যবস্থা ব্যাহত করতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আয়রন গেট’ কার্যকর করেছে। তাঁর দাবি, এর ফলে স্থলপথে ইরানে কিছুই প্রবেশ করতে পারছে না; নৌ অবরোধের কারণে জলপথেও সরবরাহ ঢুকছে না। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের সদস্য ২১টি দেশ ও অর্থনীতি; তাদের নেতারা প্রতি বছর সম্মেলনে মিলিত হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।