Web Analytics

রোববার থেকে দেশের ১৮টি জেলার ৩০ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের জন্য বিশেষ হাম টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে তিন সপ্তাহ ধরে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন ঢাকার নবাবগঞ্জে কর্মসূচির উদ্বোধন করেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বাস্থ্য সচিব যথাক্রমে কক্সবাজার, পাবনা, ঝালকাঠি ও গাজীপুরে উদ্বোধন করেন। পাঁচ বছরের কম বয়সি সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২০ দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৪৭৬ জন, যার মধ্যে ৯৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের ‘হটস্পট’ বিবেচনায় বিশেষজ্ঞ কমিটির পরামর্শে ৩০টি উপজেলা নির্ধারণ করা হয়েছে। টিকার পাশাপাশি হামের উপসর্গ থাকা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে কোনো শিশুই যেন সুরক্ষার বাইরে না থাকে, সেটিই মূল লক্ষ্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।