Web Analytics

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা বাড়াতে ১ হাজার ৮১ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেন। পাশাপাশি হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম মাসে ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েত মাসে ৮ হাজার টাকা পাচ্ছেন। এ পর্যন্ত ৬,৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানের ৯,৫২০ জন এই সুবিধা পেয়েছেন।

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ এবং তা মূলত অভ্যন্তরীণ উৎস থেকে মেটানোর প্রস্তাব করা হয়েছে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের এটি প্রথম বাজেট।

বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের বাজেটের আকার ১ লাখ ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।