Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত শনিবার রাতের ব্রিকস নেতাদের নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মধ্য দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই ভোজে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদও অনুপস্থিত ছিলেন। শির অনুপস্থিতি কূটনৈতিক অঙ্গনে জল্পনা ও কৌতূহল তৈরি করেছে, তবে এর কোনো কারণ জানানো হয়নি।

দীর্ঘ সাত বছর পর ভারত সফরে আসা শি জিনপিং মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সম্মেলনের আনুষ্ঠানিকতায় অংশ নেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্য নেতারা নৈশভোজে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও অংশ নেন।

উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান। যোগ দেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এবং আসামের হিমন্ত বিশ্বশর্মা। মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে ভারত মণ্ডপমে যান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।