Web Analytics

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং চলমান যুদ্ধ প্রশমনের প্রচেষ্টা সফল হবে বলে আশা প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি হুমকির ভাষা ত্যাগ করে আলোচনার ধারায় ফিরে আসে, তবে তা সংকট সমাধানে সহায়ক হবে। রাশিয়া ও ইরান উভয় দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যা রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের সুযোগ নষ্ট করতে পারে।

রাশিয়ার এই আহ্বান ইঙ্গিত দেয় যে, মস্কো সংঘাত নয় বরং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পক্ষে অবস্থান নিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।