Web Analytics

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা সার্বিক সহযোগিতা করবেন।

দায়িত্ব গ্রহণের পর সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।