কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) কুমিল্লা শাখার উদ্যোগে শনিবার কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত দুই শতাধিক চিকিৎসক এতে অংশ নেন এবং চিকিৎসকদের ওপর হামলা ও হয়রানির ঘটনার প্রতিবাদ জানান।
বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরীসহ বিভিন্ন চিকিৎসক নেতা সমাবেশে বক্তব্য দেন। তারা ডা. জুবায়েরের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তারা চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনগত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।