Web Analytics

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলার আপিল শুনানি ১০ দিনের জন্য মুলতবি করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ দোগরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কারাবন্দি ইমরানের সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মামলাটি আল-কাদির ট্রাস্ট মামলা নামে পরিচিত।

ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত ২০২৫ সালের ১৭ জানুয়ারি ইমরান খানকে ১৪ বছর ও বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেন। পরে তারা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের আগে তাদের মক্কেলদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল এবং ২৯ জুন আদালত যুক্তিতর্ক শুরু করতে বলেছিল।

ব্যারিস্টার সালমান সাফদার জানান, সাত মাস ধরে তিনি ইমরানের সঙ্গে এবং ১১ মাস ধরে বুশরার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, যা মামলার প্রস্তুতিকে কঠিন করেছে। তিনি বলেন, মামলার নথি প্রায় ৩ হাজার ৫০০ পৃষ্ঠার এবং ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। আইনজীবী সরদার লতিফ খান খোসা ইমরানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার কথা জানালে ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল কয়েক দিনের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করার বিষয়ে ইতিবাচক সম্মতি দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।