Web Analytics

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির ও উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, প্রত্যেক শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে। তিনি জানান, পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা এলাকায় ঈদ পুনর্মিলনীতে ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নিহত শিশু রামিসার স্মরণে তিনি শতাধিক পথশিশুর হাতে ঈদ-পরবর্তী নতুন টাকা বিতরণ করেন। সেলিম উদ্দিন বলেন, রামিসার অকালমৃত্যু সবাইকে ব্যথিত করেছে এবং তার স্মৃতিকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নগরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক আবাসিক স্কুল নির্মাণ করা হবে। নতুন টাকা পেয়ে পথশিশুরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।