Web Analytics

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমলেও বাংলাদেশে বর্তমানে হিলিয়াম গ্যাসের কোনো ঘাটতি নেই। শনিবার (২৮ মার্চ) রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিকস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি না থাকায় এমআরআই স্ক্যানসহ জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে হিলিয়াম সরবরাহ প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। এতে বৈশ্বিকভাবে সেমিকন্ডাক্টর শিল্প ও চিকিৎসা খাতের এমআরআই মেশিন পরিচালনা ঝুঁকিতে পড়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ ও স্বাস্থ্যখাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্বাস্থ্যসেবায় স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।