Web Analytics

ভোলার লালমোহনে মেঘনা নদীতে কর্ণফুলী-১২ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যায়। এতে মো. ফখরুল নামে এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মঙ্গল সিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ফখরুল লালমোহনের সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন এবং তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। এ ঘটনায় তিন পুলিশ কনস্টেবলসহ পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার ঘোষিত মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালানোর সময় স্পিডবোটটি বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এ সময় ঢাকা থেকে আসা এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি যাত্রী নামাচ্ছিল। স্রোতে ভেসে স্পিডবোটটি লঞ্চের নিচে ঢুকে পড়ে এবং প্রপেলারের ঘূর্ণিতে উল্টে যায়। বোটে থাকা সবাই সাঁতরে তীরে উঠলেও ফখরুল নিখোঁজ হন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, নিখোঁজ পুলিশ কনস্টেবল ফখরুলের সন্ধানে উদ্ধার অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।