ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সোমবার দিবাগত রাতে ইসরাইলি বাহিনী একাধিক অভিযান চালায়। এসব অভিযান জোরাত আল-শামা, ওয়াদি আল-নিস এবং উম্ম সালমুনা গ্রামে পরিচালিত হয়, যেখানে সেনারা বেশ কিছু ফিলিস্তিনি বাড়িতে তল্লাশি চালায়।
ওয়াফার আরেক প্রতিবেদনে জানানো হয়, রামাল্লার পশ্চিমাঞ্চলীয় কয়েকটি গ্রাম ও শহরেও ইসরাইলি সামরিক বাহিনী অভিযান পরিচালনা করেছে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, এসব অভিযানে টিয়ার শেল ও স্টান গ্রেনেড ব্যবহার করা হলেও কোনো হতাহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরাইলি বাহিনী নিয়মিতভাবে পশ্চিম তীরের ফিলিস্তিনি বসতিগুলোতে এমন অভিযান চালায়, যা সাধারণত কোনো আগাম পরোয়ানা ছাড়াই পরিচালিত হয় এবং প্রায়ই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।