Web Analytics

কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন ও নতুন পেশার প্রস্তুতিতে তুরস্কের ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মে চলতি বছর প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ আবেদন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৫৫ হাজার জন বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন তুরস্কের উচ্চশিক্ষা কাউন্সিলের প্রধান এরোল ওজভার। আহি এভরান বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যাটফর্মটির নতুন শিক্ষাবর্ষের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।

ওজভার বলেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কর্মীদের বর্তমানে থাকা প্রায় ৪০ শতাংশ দক্ষতা বদলে যাবে বা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশ জীবনযাত্রা, কাজ, উৎপাদন এবং শিক্ষাকে বদলে দিচ্ছে। এর ফলে কিছু প্রচলিত পেশার গুরুত্ব কমছে, আবার নতুন বিশেষায়িত কাজের ক্ষেত্রও তৈরি হচ্ছে।

গত বছর চালু হওয়া ডেটা অ্যানালাইসিস স্কুলে প্রথম বছরে ১ লাখ ৩৫ হাজারের বেশি আবেদন পড়ে এবং প্রায় ৩০ হাজার সক্রিয় অংশগ্রহণকারী প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নিয়ে সন্তুষ্টির হার ছিল ৮৬ শতাংশ। ওজভার বলেন, প্ল্যাটফর্মটি শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষকে আধুনিক দক্ষতা অর্জনের সুযোগ দিয়ে জীবনব্যাপী শেখার সংস্কৃতি গড়ে তুলতে এবং পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় সহায়তা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।