Web Analytics

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি ডায়াবেটিক সমিতির আয়োজনে নির্মাণাধীন সৈয়দ মোয়াজ্জেম জেনারেল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও ঝুঁকি কমানো সম্ভব। বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে উল্লেখ করে তিনি বলেন, আক্রান্তদের বড় একটি অংশ রোগটি সম্পর্কে জানেন না। তাই জনসচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং জটিলতার আগে রোগ শনাক্তের ওপর গুরুত্ব দেন তিনি।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে তিনি ‘থ্রি ডি’—ডিসিপ্লিন, ডায়েট ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রাগ—অনুসরণের কথা বলেন। তিনি জানান, সরকার প্রতিরোধমূলক ও জনমুখী স্বাস্থ্যসেবা, কমিউনিটিভিত্তিক সেবা এবং স্বাস্থ্য হাব গড়ে তোলার পরিকল্পনা করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ থেকে ৭৩ শতাংশ অসংক্রামক রোগের সঙ্গে সম্পর্কিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।