Web Analytics

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ বলেছেন, মস্কো এই প্রস্তাব সমর্থন করতে পারে না এবং এ বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন।

আলিমভ জানান, রাশিয়া ও চীন একটি বিকল্প খসড়া প্রস্তাব তৈরি করেছে, যেখানে সব পক্ষকে যুদ্ধ বন্ধ করা, শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবটি কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থন করেছে, তবে এসব উপসাগরীয় দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।

রাশিয়ার ভেটো ক্ষমতা থাকায় প্রস্তাবটি ভোটে গেলে তা আটকে দেওয়ার সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।