Web Analytics

বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও। কানাডার মন্ট্রিলে আইকাও অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে শুক্রবার আইকাও মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পরিবেশগত স্থায়িত্ব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে সহযোগিতা সম্প্রসারণের কথা হয়। আইকাও মহাসচিব বলেন, বিশ্বব্যাপী বিমান পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী ২৫ বছরে প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন। বিমানবন্দর অবকাঠামো ও বিমান পরিবহনসেবা উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।

আইকাও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ এবং সংস্থাটির সঙ্গে দেশের সম্পৃক্ততা বাড়ানোর আগ্রহ জানায়। মন্ত্রী বেবিচকের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নিরাপত্তা তদারকি, পরিদর্শক প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে আইকাওয়ের সহায়তা চান। উভয় পক্ষ টেকসই প্রবৃদ্ধির জন্য কারিগরি সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ ও সক্ষমতা উন্নয়নে একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।