Web Analytics

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। সোমবার দুপুরে আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন, যেখানে বলা হয় পলক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে ৯ কোটি ৯৮ লাখ টাকার বেশি সম্পদের হদিস পাওয়া গেছে যা তাদের ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাদের ৩১টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৯৪ লাখ টাকা জমা ও ১৭ কোটি ৫৮ লাখ টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে, যা দুদকের মতে মানিলন্ডারিংয়ের আওতায় পড়ে। ২০০৮–২০০৯ করবর্ষ থেকে ২০২৪–২০২৫ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর নথি সংগ্রহের প্রয়োজনীয়তা তুলে ধরে দুদক এগুলো জব্দের আবেদন করে।

দুদক জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী তদন্ত চলছে। আদালত শুনানি শেষে তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দের আদেশ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।