Web Analytics

ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের স্বীকৃতিতে চিলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে ‘চিলি-ফিলিস্তিন বন্ধুত্ব ও সংহতি দিবস’ পালন করবে। নতুন আইন অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি প্রথমবার দিবসটি উদ্‌যাপিত হবে। চিলির সরকারি গেজেটে ২২ অক্টোবর প্রকাশিত ২১ হাজার ৮৪৩ নম্বর আইন অনুযায়ী প্রতি বছর ৭ জানুয়ারি দিবসটি পালিত হবে।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ১৬ বছর পর এ উদ্যোগ নেওয়া হলো। আইনটিতে দুই জনগোষ্ঠীর দীর্ঘ সম্পর্কের স্বীকৃতির পাশাপাশি ফিলিস্তিনি জনগণের মানবাধিকার সুরক্ষায় চিলির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার সুরক্ষাব্যবস্থার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

আইনটির প্রথম অনুচ্ছেদে বার্ষিক দিবস প্রতিষ্ঠা এবং দ্বিতীয় অনুচ্ছেদে স্মারক ও আনুষ্ঠানিক কর্মসূচির সুযোগ রাখা হয়েছে। প্রস্তাবটি ২০২৪ সালের জানুয়ারিতে উত্থাপিত হয় এবং সিনেটের সংশোধনীর পর ২২ সেপ্টেম্বর চেম্বার অব ডেপুটিজে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পায়। সিনেটর ভ্লাদো মিরোসেভিচ ও সের্হিও গাহোনা বলেন, ফিলিস্তিনি ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মানুষ চিলির শিল্প, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।