Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অর্থনৈতিক আধিপত্য ও চাপ প্রয়োগকে হাতিয়ার হিসেবে ব্যবহারের যুগ শেষ। বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক ফোরামে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তন ঘটছে এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো আরও ন্যায়সংগত, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক ব্যবস্থা গঠনে ভূমিকা রাখছে।

পুতিনের ভাষ্য, কিছু প্রভাবশালী দেশ প্রতিযোগিতার নীতি উপেক্ষা করে অন্য দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি সীমাবদ্ধতা উন্নয়নের পথে বাধা তৈরি করলেও তা কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুরোপুরি থামাতে বা প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনীতি ধ্বংস করতে পারে না।

তিনি আধিপত্যের বদলে সমতা, বিচ্ছিন্নতার বদলে অংশীদারত্ব এবং হুমকির বদলে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার শেনজেনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্ধারিত ত্রিপক্ষীয় সম্মেলন নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে এপেক সম্মেলনের ফাঁকে পুতিন শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।