Web Analytics

ঢাকার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার এক সংবাদ সম্মেলনে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ ১৮ দফা দাবি ঘোষণা করে। দাবিগুলোর মধ্যে রয়েছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাতিল করে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা, সাধারণ শিক্ষার সব স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা এবং কওমি শিক্ষার স্বকীয়তা রক্ষা। সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, ১৯৭২ সালের সংবিধানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় ইসলামী শিক্ষা প্রান্তিক অবস্থায় রয়েছে, ফলে নতুন প্রজন্ম দ্বীনি জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। তারা কওমি শিক্ষাকে মূলধারার সঙ্গে একীভূত করার যেকোনো উদ্যোগ বন্ধের আহ্বান জানান এবং সিদ্ধান্ত গ্রহণের আগে শীর্ষ আলেমদের মতামত নেওয়ার দাবি করেন। কওমি মাদরাসাগুলোর আর্থিক ও সামাজিক অবদানও তুলে ধরা হয়, যেখানে দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের বিনা সরকারি সহায়তায় শিক্ষা ও আবাসন প্রদান করা হচ্ছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে ইসলামী সংস্কৃতি সংরক্ষণে সাংবিধানিক সংশোধন, ধর্ম অবমাননা বিরোধী আইন, শরিয়াহ আদালত প্রতিষ্ঠা, কওমি মাদরাসার দান-অনুদান করমুক্ত রাখা এবং শিক্ষা কমিশনে কওমি আলেমদের অন্তর্ভুক্তি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।